যুবক পরিবারের পক্ষ থেকে
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ,
মিডিয়ার বিবেকবান কর্মীবৃন্দ এবং সম্মানিত দেশবাসী সর্ব-সাধারনের প্রতি
আকুল আবেদন
সামরিক সমর্থিত তত্বাবধায়ক আমলে ভয়-ভীতি প্রদর্শন, নির্যাতন
ও বন্দী করে এবং জোড়পূর্বক এবং বিনামূল্যে হস্তান্তরকৃত
আর.টি.ভি-র ৫৭% মালিকানা ফেরত চাই
যুব কর্মসংস্থান সোসাইটি (যুবক) ২০০৫ সালে জনপ্রিয় টিভি চ্যানেল ’ন্যাশনাল টেলিভিশন লি: (RTV)’ রেজি: নং- সি-৫৬০২২(২৭০৫)/০৫, গঠনের তাং-১৭/০২/০৫ এর ইস্যুকৃত ১৭ লক্ষ শেয়ারের (যার মুল্যমান ৩০ কোটি টাকা এবং RTV এর মোট শেয়ারের প্রায় ৫৭% শেয়ার) আইনগত মালিকানা গ্রহণ করে। যুব কর্মসংস্থান সোসাইটি (যুবক) এর পক্ষে ৫ জন উক্ত ৫৭% শেয়ারের/ মালিকানার বিপরীতে বোর্ডে পরিচালকের পদ গ্রহণ করে।
সকলেই অবগত আছেন যে, সামরিক সমর্থিত তত্বাবধায়ক আমলে DGFI এর হেড কোয়ার্টারে যুবকের উর্ধ্বতন কর্মকর্তাদের ডেকে নিয়ে ৪২ দিন নিরুদ্দেশ স্থানে/ নির্যাতন সেলে আটকে রাখে। ভয়-ভীতি প্রদর্শন করে, নির্যাতন করে, বিনামূল্যে RTV এর ৫৭% মালিকানা-শেয়ার জোড়পূর্বক লিখিয়ে নেয়।
তদানীন্তন বিরাজমান অবস্থায় বিষয়টি নিয়ে জিডি করা বা আইনের আশ্রয় নেয়ার সুযোগ ছিল না। পরবর্তীতে গণতান্ত্রিক সরকারের আমলে তেজগাঁও থানায় পরিচালকগন পৃথক পৃথক জি.ডি লিপিবদ্ধ করেন। একই সময়ে জি.ডির কপি সহ কোম্পানীর শেয়ার পরিবর্তন না করার জন্য রেজিষ্ট্রারার জয়েন্ট স্টক অব কোম্পানীজ বরাবর আবেদন জানানো হয়।
-তে
যুবকের ৩০ কোটি টাকা মূল্যমানের ৫৭% মালিকানায় ১৭ লক্ষ শেয়ার
২০০৮ সালের নভেম্বর মাসে ডিজি.এফ.আই- এর তৎকালীন ব্রিগেডিয়ার জনাব খালেদ মামুন ও ব্রিগেডিয়ার জনাব ইমাদ আর.টি.ভি-র সকল পরিচালকগণকে তাঁর কার্যালয়ে ডেকে পাঠান। বেঙ্গল প্লাষ্টিকের চেয়ারম্যান জনাব মোর্শেদ আলম এবং অপর পরিচালক জনাব লুৎফর রহমান বাদলের সাথে বিস্তারিত আলোচনায় তিনি জনাব মোর্শেদ আলমকে জিজ্ঞেস করলে জনাব আলম জানান, তিনি ডিজি.এফ.আই- এর তৎকালীন লে.কর্ণেল সাইফ ও লে.কর্ণেল আফজালের মাধ্যমে আর.টি.ভি-র শেয়ার গ্রহণ করেন, এর বিনিময়ে জনাব ফালু ও জনাব এনায়েতের টাকা তাদেরকে প্রদান করেন কিন্তু যুবকের টাকা প্রদান করেন নাই। আলাপের পর ব্রিগেডিয়ার জনাব খালেদ মামুন ডিজি.এফ.আই- এর মধ্যস্থতায় জোরপর্বক ও বিনামূল্যে হস্তান্তরিত যুবকের ৫৭% মালিকানা শেয়ার এবং পরিচালক পদ বিনা শর্তে পরবর্তী ৩/৪ দিনের মধ্যে ফেরৎ দেয়ার নির্দেশ প্রদান করেন। জনাব মোর্শেদ নানা অজুহাতে বিলম্ব করায় এরই ধারাবাহিকতায় জনাব ব্রিগেডিয়ার খালেদ মামুন এর সাথে আরো কয়েক দফা বসা হয় এবং এক পর্যায়ে রাজনৈতিক চাপের কারনে তিনি তার অপারগতা জানিয়ে দেন।
সে সময়ে বেঙ্গল প্লাষ্টিকের চেয়ারম্যান জনাব মোর্শেদ আলম তার গুলশানের বেঙ্গল হাউসের অফিসে, তার গুলশানের বাড়িতে এবং হোটেল সোনারগাঁও এ ডেকে নিয়ে যুবক পক্ষের শেয়ার ফেরত দেবার বিষয়টি নিশ্চিত করেন। প্রতিটি সাক্ষাতে ও মিটিংয়ে যুবক পক্ষের শেয়ার ও পরিচালক পদ ফেরৎ দেয়ার ব্যাপারে তিনি বার বার আশ্বাস দিয়েছেন, কিন্তু তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করেননি। যুবকের পক্ষ থেকে মামলা করার উদ্যোগ নেয়া হলে তার পক্ষ থেকে বারবারই একই প্রতিশ্রুতি প্রদান করা হয়।
যুবক এর পক্ষ থেকে ধৈর্য্য সহকারে বিষয়টি আলাপ আলোচনার মাধ্যমে নিস্পত্তির প্রানান্তকর চেষ্টা চালিয়ে যাওয়া হয়েছে কিন্তু জনাব মোর্শেদ আলম রাজনৈতিক প্রভাব খাটিয়ে যুবক এর শেয়ারের বিষয়টি প্রকারান্তরে অস্বীকার করছেন।
বিষয়টি অবহিত করে ইতিমধ্যে গত ০৮/০২/০৯ ও ১০/০২/০৯ ইং তারিখে তেজগাঁও থানায় একাধিক আলাদা আলাদা সাধারণ ডায়েরী (জি.ডি) এন্ট্রি করা হয়েছে যার জিডি নং-৬৩৫, ৮২৪ ও ৮২৫। পরবর্তীতে উপরোক্ত সমস্যা বর্ণণাপূর্বক তা বিবেচনায় রেখে ’যুবক’ মালিকানাধীন আরটিভির ৫৭% শেয়ার অন্য কারো নামে হস্তান্তর ও এর পরিচালক পদ পরিবর্তনের যে কোন অবৈধ প্রয়াস স্থগিত রাখার অনুরোধ জানিয়ে উক্ত জি.ডি-র কপি সংযুক্ত করে জয়েন্ট ষ্টক কোম্পানীজ এন্ড ফার্মস এর রেজিষ্ট্রার বরাবর গত ০৯/০২/০৯ ও ১১/০২/০৯ ইং তারিখে একাধিক পত্রও দেয়া হয়েছে।
এমতাবস্থায়, ন্যাশনাল টেলিভিশন লি: (আরটিভি) বিষয়ে আমাদের সবিনয় আবেদন-
ক) ’যুবক’ মালিকানাধীন ৩০.০০(ত্রিশ) কোটি টাকা মূল্যমানের ১৭ লক্ষ শেয়ার বেঙ্গল প্লাষ্টিক বা অন্য কারো নিকট অবৈধভাবে ও বিনামূল্যে হস্তান্তর করা হয়ে থাকলে তা বাতিল করে ’যুবক’ ভুক্তদের নামে পূর্ণবহাল করা হোক ;
খ) ২০০৫ সালে যুবকের বিনিয়োগকৃত ৩০.২ কোটি টাকা এবং গত ৫ বছরের অর্জিত লভ্যাংশ ৩০ কোটি টাকা সর্বমোট ৬০.২ কোটি নগদ বা সদস্যদের পাওনার সাথে সমন্বয় করার সুযোগ প্রদান করা হোক ;
যুবকের বিনিয়োগকারী পাওনাদারদের সমন্বয় কমিটির পক্ষ্যে
সুফিয়া আক্তার খুকু, ঢাকা হেনা বেগম, ঢাকা রেহানা বেগম, ঢাকা হালিমা খাতুন, না.গজ্ঞ
রফিকুল ইসলাম তালুকদার, ঢাকা রেনু আক্তার, গাইবান্ধা মুক্তি বেগম, বগুড়া ইউসুফ দিদার, চট্টগ্রাম এডভোকেট পিনু আক্তার, কুমিল্লা মাসুমা বেগম, ঢাকা জেসমিন আক্তার, বরিশাল রুবেল, ফেনী জান্নাতুল ফেরদৌস কাজল, ঢাকা রাশিদা আক্তার, বরিশাল আব্দুল কাদের, বরিশাল শিরিন আক্তার, খুলনা আব্দুর রাজ্জাক রাজু, ঢাকা আকাশ, কুমিলস্না বাহার, না.গন্জ শাহীন, মুন্সিগন্জ তাসলিমা, মুন্সিগন্জ কমলা রানী, ঢাকা সুনীল কুমার, ঢাকা আসগর, ঢাকা
৫৪ পুরানা পল্টন, বি.কে.টাওয়ার, ঢাকা ১০০০ থেকে প্রকাশিত ও প্রচারিত।
e-mail: jubok1997.bd@gmail.com : jubok2014@yahoo.com
website: www.jubokmembers.com |